
আকাশগঙ্গা, আকাশগঙ্গা, আমায় চিনতে তুমি পারো?
দু'টি চোখের নীরব ব্যথা পড়তে তুমি পারো?
আকাশগঙ্গা, আকাশগঙ্গা, চুপ কেন তুমি আজ?
আকাশগঙ্গা, আকাশগঙ্গা, কিসের এতো লাজ?
আকাশগঙ্গা, আকাশগঙ্গা, ভাবছো এতো কি?
আকাশগঙ্গা, আকাশগঙ্গা, আমায় মনে পড়ে কি?
আকাশগঙ্গা, আকাশগঙ্গা, আকাশে থাকো যে কেন?
আকাশগঙ্গা, আকাশগঙ্গা, এখানে আসো না কেন?
আকাশগঙ্গা, আকাশগঙ্গা, দারুণ ভালো থেকো!
আকাশগঙ্গা, আকাশগঙ্গা, আবার আমার কাছে এসো।
৯৭ - ০০
No comments:
Post a Comment