Wednesday, 4 June 2008

পুজো

পুজো মানে কালো মেঘের
হঠাৎ চলে যাওয়া,

পুজো মানে আকাশটাতে
নীলের ছোঁয়া লাগা
।

পুজো মানে শিউলি ফুলের

গন্ধে ভরা সকাল,

পুজো মানে সোনালী রোদের

স্পর্শে ভরা বিকাল
।

পুজো মানে রাশি রাশি

সারি সারি কাশফুলের দোলা,

পুজো মানে সুখের স্মৃতি দিয়ে

মনের দু:খগুলো ভোলা
।

পুজো মানে নতুন জামা

নতুন জুতো পরা,

পুজো মানে প্রথম প্রেম

প্রথম শাড়ি পরা
।

পুজো মানে গভীর রাত

তবু প্রচুর লোকজন,

আমার হাতে তোমার হাতের

নীরব সমর্পন -

আমার প্রথম...প্রথম...চুম্বন
।

পুজো মানে দারুণ ব্যাপার

খাওয়া যে জব্বর,

পুজো মানে প্যান্ডেলেতে
রাত্রি থেকে ভোর
।

পুজো মানে দিন গোণা

ঠাকুর আসবে কতোক্ষণ,

পুজো মানে মায়ের বিদায়

ঠাকুর যাবে কতোক্ষণ
।





৯৭ - ০০